এবার বর্ধমানের বিজেপির কর্মীদের ঘরে ফেরালো তৃনমূল - The News Lion

এবার বর্ধমানের বিজেপির কর্মীদের ঘরে ফেরালো তৃনমূল

 


দি নিউজ লায়ন;   এবার বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা নিজেদের বাড়ি ফিরলেন। জানা যায়, বর্ধমান পুরসভার ৩ নং ওয়ার্ডের  মেহেদীবাগান এলাকায় বেশ কিছু বিজেপি নেতা ও কর্মীকে ঘরছাড়া ছিলো। বুধবার তাদের ঘরে ফিরিয়ে দিলেন জেলা আই এন টি টি ইউ সির সভাপতি ও তৃণমূল কংগ্রেসের নেতা নেতার নাম ইফতিকার আহমেদ (পাপ্পু)। 


তিনি সাংবাদিককে বলেন, এবারে বিজেপি ভোটের আগে পার্টি অফিস ভাঙচুরের মত কাজ করিয়েছিল। সেই ভয়েই এরা ঘরছাড়া ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদের অভয় দিয়েছি। আমরা হিংসায় বিশ্বাস করি না। সবাই শান্তিতে থাক। তার দাবি ৩ ও ৫নং ওয়ার্ডে সবাই ঘরে ফিরে এসেছে। বিজেপি কর্মী শেখ বাপি ও সঞ্জিত চৌধুরী  জানান, আমরা প্রলোভনে পরে বিজেপি করতে গিয়েছিলাম। বিজেপি হারার পর ভয়ে এলাকা ছাড়া ছিলাম। এখন স্থানীয় তৃণমূল নেতাদের আশ্বাসে বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.